ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মিঠাপুকুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক আমিরুল কবির সুজনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আদালতে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিঠাপুকুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল স্বাক্ষরিত বিবৃতিতে এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। পৃথকভাবে আরেকটি বিবৃতিতে রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান ও বিবৃতিতে বলেন, এ মামলা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কন্ঠ রোধের প্রচেষ্টা। মিঠাপুকুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের বাণী’র মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আমিরুল কবির সুজন’র বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন সাংবাদিক বৃন্দ।

গত ৭ ডিসেম্বর ২০২৪ সালে “সিনেমার গল্পকেও হার মানায় কোহিনুর” শিরোনামে অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করেন, দৈনিক সকালের বাণী’র মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি আমিরুল কবির সুজন। একই সংবাদ আরও ২ সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। কিন্তু উদেশ্য প্রণোদিতভাবে একাধিক মামলার বাদী কোহিনুর বেগম সাংবাদিক আমিরুল কবির সুজন’র বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন। পরবর্তীতে মামলাটি মিঠাপুকুর থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদের শিরোনাম এবং এখনকার হয়রানিমূলক এই মামলা প্রমাণ করে সংবাদের সঠিকতা। মূলত উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুপসী গ্রামের কোহিনুর বেগম একই গ্রামের ৪টি পরিবার এবং প্রতিবেশীর বিরুদ্ধে একের পর এক মামলা এবং থানায় অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগে অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। কিন্তু সঠিক তথ্য প্রকাশ করায় উল্টো সাংবাদিকের বিরুদ্ধে কোহিনুর বেগম বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি গভীর যড়যন্ত্র এবং পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কন্ঠরোধের অংশ বলে ধারণা করা হচ্ছে ।

এসময় সাংবাদিকরা সাংবাদিক আমিরুল কবির সুজন’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার পাশাপাশি কোহিনুর বেগমকে গ্রেফতার এবং তার করা প্রত্যেকটি মামলা এবং থানায় দেওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় মিঠাপুকুর প্রেসক্লাব এ ব্যাপারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানানো হয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, বিষয়টি নিয়ে বিস্তর তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মিঠাপুকুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ০৫:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫