ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আটক ১৩

ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ১৩ জনকে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

বুধবার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটকদের মধ্যে সুধারাম থানা এলাকার ৩ জন, হাতিয়ার ৮জন, কোম্পানীগঞ্জের একজন এবং চাটখিলের একজন রয়েছে। তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আটক ১৩

আপডেট সময় ০৫:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫