ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন কাফি

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তাঁর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিচারের দাবি জানিয়েছেন।

বুধবার(১২ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে পুড়ে যাওয়া বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারকে এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।
নুরুজ্জামান কাফি তাঁর পুড়িয়ে দেওয়া ঘরের ধ্বংসস্তূপের সামনে বসে আক্ষেপ করে বলেন,ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার মা–বাবা, ভাই-ভাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি তো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই। আমি স্পষ্ট বলতে চাই, সাত দিন টাইম। যারা জড়িত, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাত দিন পরে রাজপথে একাই দাঁড়াব।

তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি রেখে দুইবার কান্না শুনেছি মা–বাবার। ১৬ জুলাই থেকে ৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার, আর গত রাতে বসতঘর পুড়িয়ে দেওয়ার পরে আরেকবার।’
নুরুজ্জামান কাফির বাবা রজপাড়া দ্বীন-ই-ইলাহী দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে কর্মরত। কাফিরা দুই ভাই।

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা এবিএম হাবিবুর রহমান বলেন, রাতের অন্ধকারে আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে। যে যার মতো করে দরজা ভেঙে আমরা বের হয়েছি। কিছু রক্ষা করতে পারিনি, সব শেষ হয়ে গেছে। আমার ছেলে দেশ গড়ার কাজ করেছেন। এতে প্রতিপক্ষ শক্তি ক্ষুব্ধ হয়েছে। সে কারণে আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে। আমরা এ নাশকতার তদন্তপূর্বক বিচার চাই।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন কাফি

আপডেট সময় ০৩:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫