ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জুলাই-বিপ্লবে শহীদ রিজভীর স্মরণে ইবি ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

  • ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৩:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে

২৪ এর জুলাই-গণঅভ্যুথানে শহীদ হওয়া শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। এতে সংগঠনটি সাধারণ ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় সংগঠনটি এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নূর আলম সহ ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, যেহেতু ভাষার মাস চলছে, তাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের পক্ষ থেকে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আমরা আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেছি। এখানে মূলত প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করে, ব্রিটিশ পিরিয়ডের ,১৯৪৭ এর সময়ের, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪ এর অভ্যুত্থানের বেশকিছু ছবি আমরা প্রদর্শণ করেছি, যাতে দর্শনার্থীরা এসে নতুন করে সঠিক ইতিহাস জানতে পারে এবং চর্চা করতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আলোকচিত্র প্রদর্শনীতে ৪৭ থেকে ২৪ এর ইতিহাস স্থান পেয়েছে। আমি ২৪ এর জুলাই বিপ্লবের ছবিগুলো দেখে মর্মাহত হয়েছি। ছবিগুলোর ভাষা বলে দেয়- কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে ছাত্রজনতার উপর যে দুর্বিষহ অত্যাচার নির্যাতন চালিয়েছিলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জুলাই-বিপ্লবে শহীদ রিজভীর স্মরণে ইবি ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

আপডেট সময় ০৩:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫