ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজবাড়ী মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহিত

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিজুল বেপারী (৩২) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নয়ন ও হাসান নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। আজ বিকেলে বন্ধু নয়ন‌কে নি‌য়ে মোটরসাইকেলে করে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন তিনি। পথিমধ্যে নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজুল মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চি‌কিৎসক রাজীব দে সরকার জানান, আজিজুল না‌মে একজন‌কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

রাজবাড়ী মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহিত

আপডেট সময় ১১:২৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫