যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) Computer Science and Engineering (CSE) বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল ইসলাম।
৮ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অধ্যাপক ড. সৈয়দ মো: গালিবকে সাময়িক বরখাস্ত করায় উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলামকে ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
হানিফ আহমেদ, যবিপ্রবি প্রতিনিধি 

























