ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কয়রার স্বাস্থ্য কমপ্লেক্স জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত

খুলনা জেলায় ভাল স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রথমবারের মতো শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত হয়েছে উপকূলীয় জনপদ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১১ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১ টায় খুলনা নগরীর আভা সেন্টারে ডিভিশনাল স্যাম ফ্যাসিলিটি ওয়ার্কশপে মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশু বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় কযরাকে সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিমের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মঞ্জুরুল মোরশেদ । এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্য কমপ্লেক্সের সকলেই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, গাইনী ডাক্তার বদলী হয়ে সিজারিয়ান ডেলিভারী আপাতত না হওয়ায় আরেকজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি হাসপাতালের পূর্ণাঙ্গ ভবন না থাকায় স্বাস্থ্যসেবা যথাযথভাবে দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে। তার পরেও মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই দিকে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি এ সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কয়রার স্বাস্থ্য কমপ্লেক্স জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত

আপডেট সময় ০৮:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫