ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জাবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৯৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ স্থাপন করেছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। ভর্তি পরীক্ষার দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই সহায়তা কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের খুব কাছেই হেল্প ডেস্ক স্থাপন করেছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। চট্টগ্রাম থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকাল থেকে সন্ধ্যা অবস্থান করছেন। পাশাপাশি চট্টগ্রাম থেকে আগত ছেলে-মেয়ে উভয় পরীক্ষার্থীদের কল্যাণে আমাদের হলগুলোতে যথাসম্ভব আবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির হেল্প ডেস্কে দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এইবার রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে প্রতিদিন ৫০০ পরীক্ষার্থীদের বিনামূল্যে খাবার পানি বিতরণ করছেন তারা৷ এই ক্যাম্পেইনে এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বনামধন্য প্রতিষ্ঠান মুসকান কোম্পানি তাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন বলে জানিয়েছেন তারা।

সহায়তা কার্যক্রমের প্রসঙ্গে ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মাহামুদুল হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতি বছরের মতো এইবারও চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা হেল্প ডেস্ক স্থাপন করেছি। ৬ দিন ব্যাপী এই সামাজিক কার্যক্রমে সকাল-সন্ধ্যা দ্বায়িত্ব পালন করবে আমাদের ২০ জনেরও অধিক শিক্ষার্থী। সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমাদের এই সামাজিক কাজ সম্পন্ন করতে সক্ষম হবো বলে আশা রাখি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জাবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি

আপডেট সময় ০৭:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫