ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ইবি শিবিরের বিজ্ঞান উৎসব

  • ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৪:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিজ্ঞান উৎসব ২০২৫’ এর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।এতে বিজয়ীদের জন্য লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করেছে ইবি শাখা ছাত্রশিবির।

ছাত্রজনতার অভ্যুত্থানের পরবর্তী (৫ আগষ্ট এর পর) সময়ে সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ‘বই প্রকাশ উৎসব’, সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ সহ নানা আয়োজন করা হয়। এবার বিশ্বব্যাপী ক্ষুদে বিজ্ঞানী তৈরির লক্ষ্যে ভিন্নভাবে আয়োজন করতে যাচ্ছে ‘বিজ্ঞান উৎসব ২০২৫’। সংগঠনটির একটি সূত্রে জানা গেছে, মোট চারটি ক্যাটাগরিতে এ বিজ্ঞান উৎসব আয়োজিত হবে। এতে প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এরমধ্যে প্রজেক্ট প্রদর্শনী ও প্রোগ্রামিং কনটেস্টে সর্বোচ্চ তিন জন করে দলীয়ভাবে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে। রেজিষ্ট্রেশন ফি হিসেবে পোগ্রামিং কনটেস্টে ৩০০ টাকা, প্রজেক্ট প্রদর্শনীতে ৫০০ টাকা, রুবিক্স কিউব প্রতিযোগিতায় ১০০ টাকা ও বিজ্ঞান অলিম্পিয়াডে ১০০ টাকা পরিশোধ করতে হবে।

প্রোগ্রামিং কনটেস্টে প্রথম পুরস্কার ৫০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০০০ টাকা, তৃতীয় পুরস্কার ২০০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে থাকবে ১৫০০ টাকা। প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম পুরস্কার ১৫০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ১২০০০ টাকা, তৃতীয় পুরস্কার ৮০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম পুরস্কার হিসেবে থাকবে ১০০০ টাকা। এছাড়া রুবিক্স কিউব প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৩০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ২০০০ টাকা, তৃতীয় পুরস্কার ১০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম পুরস্কার হিসেবে থাকবে ৫০০ টাকা। একইসঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট ও বিশেষ উপহারের ব্যবস্থা রেখেছে সংগঠনটি।

এ বিষয়ে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ ও বিজ্ঞানের অগ্রযাত্রার এই সময়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করতে বিজ্ঞান চর্চা ও বিকাশ অবিকল্প শক্তি। বিশ্বে উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞানী তৈরী ও ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ যোগাতে আমাদের এ ব্যতিক্রমী ও অনন্য আয়োজন। বাংলাদেশ হবে বিশ্বের অনবদ্য বিজ্ঞান নগরী। বিজ্ঞানের অগ্রযাত্রা শানিত হবে এই প্রজন্মের হাত ধরে। আমরা মনে করি, ধর্মীয় অনুশাসন ও বিজ্ঞানের মধ্যে কোনো সংঘাত তো নেই-ই বরং ধর্মই বিজ্ঞানের পথচলার রাজপথ নির্মাণ করে দিয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি এই উৎসবের আয়োজন করবে সংগঠনটি।প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের ১৮ ফেব্রুয়ারির মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ইবি শিবিরের বিজ্ঞান উৎসব

আপডেট সময় ০৪:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫