সারাদেশে চলমান অপারেশন “ডেভিল হান্টের” আওতায় কক্সবাজারের উখিয়া অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপতার করা হয়েছে।
সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার রাজা পালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপতার করা হয়েছে বলে জানান উখিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া পালং খালী থেকে নিষিদ্ধ ঘোষিত সংঘটন বাংলাদেশ ছাত্র লীগের কক্সবাজার জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উখিয়া রাজা পালং ইউনিয়নের যুবলীগের সভাপতি বেলাল উদ্দীন ও রাজা পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল করিম।
বিষয়টি নিশ্চিত করতে উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন মোটো ফোনে আমাদের মাতৃভূমিকে বিষয়টি নিশ্চিত করেন।
অফিসার ইনচার্জ আরো জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এবং যার প্রতিশ্রুতি তে তাদের গ্রেপতার করা হয় হয় বলে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান।
তিনি আর ও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ” অপারেশন ডেভিলহান্ট” ঘোষনার পর উখিয়া থানার একটি প্রাথমিক অভিযান ছিল। এবং থানা পুলিশের অভিযান অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
সৈয়দ হোসাইন কক্সবাজার প্রতিনিধি ঃ 

























