ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে জাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট

  • রাশেদুল ইসলাম
  • আপডেট সময় ০৯:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের সুষ্ঠু‌ পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের উদ্যোগে আগামী ১০ দিন ব্যাপী “ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট” কর্মসূচি পরিচালিত হবে। আজ (সোমবার) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠন এবং বিভিন্ন জেলা সমিতির তথ্য সহায়তা কেন্দ্রগুলোর মাঝে লাল সবুজ উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডাস্ট কিপার ঝুড়ি উপহার দেয়া হয়‌।

দশদিন ব্যাপী ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট নিয়ে সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অযথা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে ফেলে। নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তেই আমরা সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন, ডাস্ট কিপার ঝুড়ি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়‌। আগামী ১০ দিন ব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে। আসুন আমরা প্রত্যেকেই ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়তে এগিয়ে আসি।”

উল্লেখ্য যে লাল সবুজ উন্নয়ন সংঘ সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। লাল সবুজ উন্নয়ন সংঘ সারাদেশে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। এছাড়াও সংগঠনটি বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি, দুর্যোগ ও ক্রান্তিকালে সমাজসেবা, সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবসেবামূলক কাজ করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে জাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট

আপডেট সময় ০৯:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫