ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জামালপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার ছয়জন

জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় বিভিন্ন উপজেলা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সূত্রে জানা গেছে, রবিবার জেলার জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় ১১টি টিম একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে।

সদর উপজেলায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারার মামলায় শৈলেরকান্দা এলাকার মরহুম আকবর হোসেনের ছেলে ও ইটাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম (৫৭) কে গেপ্তার করা হয়। এছাড়া, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারার মামলায় শহরের কাচারীপাড়া এলাকার মাসুদুল আলমের ছেলে ও ছাত্রলীগের সদস্য মিরান আহমেদ (১৯) কে গেপ্তার করা হয়।

সরিষাবাড়ী উপজেলায়, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন ৩/৪ তৎসহ দণ্ডবিধির ১৪৭/১৪৯/৩২৩/১১৪ ধারায় ২০২৪ সালের ২ অক্টোবর দায়েরকৃত মামলায় গোপীনাথপুর এলাকার মৃত বাদশাহ মণ্ডলের ছেলে ও ৬ নম্বর ভাটারা ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী (৫০) কে ভাটারা বাজার থেকে গেপ্তার করা হয়।

ইসলামপুর উপজেলায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় ১৪ জানুয়ারি দায়ের হওয়া মামলায় তারতাপাড়া এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ডাকলু (৩৫) এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ (সংশোধনী ২০০২) এর ৩ ধারায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলায় মৌজাজাল্লা পোদ্দারপাড়া এলাকার শ্রী ভানু চন্দ্র মৃধার ছেলে ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৪) কে গেপ্তার করা হয়।

মাদারগঞ্জ উপজেলায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় দায়ের হওয়া মামলায় বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মোঃ দুল্লুর ছেলে ও মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ অন্তর (১৯) কে গেপ্তার করা হয়।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম জানান, পুলিশের বিশেষ অভিযানে মোট ছয়জনকে গেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জামালপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার ছয়জন

আপডেট সময় ০৭:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫