মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার, শ্রীমঙ্গল প্রেস ক্লাব এর সামনে এনআইডিসহ যাবতীয় পরিচয় যাচাইয়ে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রাখার দাবীতে আজ ১০ ফেব্রুয়ারী রোজ সোমবার মৌলভীবাজার পর্দানশীল নারী অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ এর ছাত্রী সহ অবিভাবকও ।
এ সময় তারা কয়েকটি দাবি তুলে ধরেন,
এনআইডিসহ যাবতীয় পরিচয় যাচাইয়ে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার দিতে হবে, রাষ্ট্রধর্ম ইসলামের দেশে পর্দানশীল নারীদের নাগরিকত্ব দিতে হবে, ১৬ বছর পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা স্বৈরাচারীদের বিচার করতে হবে, স্বৈরাচারী নিপাত যাক – পর্দানশীল নাগরিকত্ব পাক, পরীক্ষায় প্রক্সি বন্ধে ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাধ্যতামূলক করতে হবে।
এমন দাবি তারা তুলে ধরেন।
মোঃ আঃ রাজ্জাক 























