ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাপাসিয়ায় সার ও কীটনাশক দোকানে অভিযান ও জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের নির্দেশনায় কাপাসিয়ায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বারিষাব বেলতলী বাজারে লাইসেন্স ও অনুমোদন ছাড়া সার এবং কীটনাশক বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল আমিন এবং অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বোরো মৌসুমে সারের চাহিদা বেশি থাকায় অধিক মুনাফা লাভের আশায় কিছু লোকজন সার লাইসেন্স ছাড়াই বিভিন্ন স্থানে সার ও কীটনাশক বিক্রি করে থাকেন।

কৃষি অফিস উপজেলার বারিষাব ইউনিয়নে বেলতলী বাজারে মেসার্স মাইনউদ্দিন মোড়লকে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি করার কারণে ১০,০০০ (দশ হাজার টাকা) টাকা জরিমানা করেন। এ সময় তাদের সাথে ছিলেন বারিষাব বেলতলী বাজারের ব্যবসায়ীরা এবং কাপাসিয়া থানা পুলিশ।

কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল আমিন বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কাপাসিয়ায় সার ও কীটনাশক দোকানে অভিযান ও জরিমানা

আপডেট সময় ০৪:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫