অপারেশনস ডিভেল হান্ট বিশেষ অভিযানে কাশিমপুরে ১১ জন আওয়ামী লীগের ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাশিমপুর থানা পুলিশ।
গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় গত ৯ ফেব্রুয়ারি, ২০২৫ রাতে অপারেশনস ডিভেল হান্ট অভিযান পরিচালনা করে পুলিশ। এ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১. মো: মিজান মন্ডল (৫০), পিতা-আঃ লতিফ, সাং-মাধবপুর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
২. আব্দুল কাদের মন্ডল (৪২), পিতা-মৃত রিয়াজ মন্ডল, সাং-মাধবপুর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
৩. মোঃ রওসন আলী (৩৫), পিতা-আলী আকবর, সাং-এনায়েতপুর (পূর্ব), ৩নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক।
৪. মোঃ ফারুক মিয়া (৪৪), পিতা-মৃত কাশেম মিয়া, সাং-কাশিমপুর, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক।
৫. মোঃ শওকত হোসেন (৩৯), পিতা-আঃ আজিজ, সাং-সুরাবাড়ী (পশ্চিম চাদপুরপাড়া), তথ্য প্রযুক্তি সাধারণ সম্পাদক।
৬. আনোয়ার হোসেন লাবু (৫৪), পিতা-মৃত বছির উদ্দিন, সাং-মাধবপুর, তেতুলতলা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
৭. নাদিম হোসেন দিপু (৩০), পিতা-মৃত আঃ বাড়ী, সাং-মাধবপুর (মন্ডল বাড়ি), ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
৮. মোঃ আঃ মান্নান (২৮), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-দেবলগাছি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
৯. মোঃ ইসমাইল হোসেন (২৪), পিতা-শফিকুল ইসলাম, সাং-সুরাবাড়ি, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য।
১০. মোঃ সিরাজুল ইসলাম (৪৮), পিতা-মৃত বদির উদ্দিন, সাং-পানিশাইল, পশ্চিম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
১১. মোঃ শামসুল আলম (৫৩), পিতা-দুদু মিয়া, সাং-মাধবপুর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেফতারকৃত নেতাকর্মীদের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। পুলিশের এ অভিযানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রেফতারকৃতদের পরিবারের পক্ষ থেকে অবশ্য তাদের নিরপরাধ দাবি করে আইনি লড়াই চালানোর কথা জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 

























