চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ার দিঘীর পশ্চিম পাড় জাফর সওদাগর কলোনির বসতবাড়িতে আগুনে ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এতে দুজনের মৃত্যু হয় তাদের নাম হলো : ইলিয়াস (৫০) ও পারভিন আক্তার (৪৫)। ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের নাম হলো: ফয়সাল (১৯), শাহীনা আক্তার (২৩) ও সোহান (১৯)। তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক সাংবাদিকদের জানান: সকাল ৬টা ৪২ মিনিটে চট্টগ্রামের বলুয়ার দিঘীর পশ্চিম পাড় জাফর সওদাগর কলোনিতে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল আটটায় আগুন নেভায়। আগুনে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। এ ঘট্নায় পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেছেন। আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে- বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান রফিক উদ্দিন জানান : দুইজন মারা গেছেন আহত তিনজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে বলুয়ার দিঘির আগুনে প্রাণ গেল ২ জনের ও চিকিৎসাধীন আছেন তিন জন
-
মোঃ রাজু শেখ,স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























