ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পৌঁছে দিতে জাবি’র বিশেষ বাস সার্ভিস

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮০৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেন সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। প্রক্টর জানান, যানজট নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে। ক্যাম্পাসে মোটরসাইকেল আনার অনুমতি দেওয়া হচ্ছে না। গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত শিক্ষক) অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরণের ভাড়া চার্জ হবে না। প্রতি ঘন্টায় ঢাকার আসাদগেট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাস সার্ভিস চলতে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পৌঁছে দিতে জাবি’র বিশেষ বাস সার্ভিস

আপডেট সময় ১২:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫