জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার প্রথম দিন ঢাকা-আরিচা মহাসড়কের তীব্র যানজটের কারণে অনেক ভর্তিচ্ছু পরিক্ষার্থী বসতে পারেননি পরীক্ষায়৷ আবার অনেকে যানজটের কবলে দেরী হওয়ায় পরীক্ষার সময় হয়েছে বিলম্বিত দিতে পারে নাই।
সোমবার (১০ ফ্রেরুয়ারি) সকাল থেকেই মহাসড়কে যানজট নিরসনে সেনাবাহিনীর টিমকে কর্মব্যস্ত থাকতে দেখা যায়৷
সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা বলেন, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা শাখার প্রধান আমাদের সাথে যোগাযোগ করেন। যানজটের কারণে ভর্তি পরিক্ষার্থীদের যাতে সমস্যা না হয় এইজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি মহাসড়কে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, গতকাল যানজটের কারণে পরিক্ষার্থীদের অনেক সমস্যায় পড়তে হয়েছে যেটা দুঃখজনক। গতকাল থেকেই পুলিশ সদস্যরা কাজ করছে। আজ আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি তারা যাতে যানজট নিরসনে কাজ করেন। যাতে পরিক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন।
জাবি প্রতিনিধি 

























