ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুমিল্লায় স্বর্ণের দোকানের ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ১

কুমিল্লায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদেরকে প্রতিরোধ করতে এসে মোশারফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানি ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে ডাকাতির এ ঘটনা ঘটে। স্বর্ণের দোকানটির মালিক রবীন্দ্র দত্ত বলে জানা গেছে।

এদিকে, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ডাকাত কায়সার রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালঙ্কার বের করতে বলে। স্বর্ণাঙ্কার বের করার একপর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী মোবাইল ফোনের দোকানি মোশারফ হোসেন বিষয়টি টের পান। এতে তিনি অন্যান্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন।

ডাকাতরা পালানোর সময় বাজারের লোকজনের ধাওয়ায় এক ডাকাতকে জনতা আটক করেছে এবং অপর ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। গুলিতে আহত মোশারফ চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, এক ডাকাতকে আটক করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে কাজ চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুমিল্লায় স্বর্ণের দোকানের ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ১

আপডেট সময় ০৭:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫