গাজীপুরের কাশিমপুর থানায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ৪জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ৯ ফেব্রুয়ারি দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আব্দুর রউফ আরিফ, মোহাম্মদ মুমিন উদ্দিন ভান্ডারী এবং মোঃ শহীদুল্লাহ। ও বিভিন্ন মামলায় আরো চারজন সহ মোট ৮ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে প্রথমজন আব্দুর রউফ আরিফ (৫৩), যিনি দক্ষিণ পানিশাইল এলাকার বাসিন্দা এবং তার পিতা মৃত আব্দুল হামিদ। দ্বিতীয় আসামি মোহাম্মদ মুমিন উদ্দিন ভান্ডারী (৬৫), যিনি একই এলাকার বাসিন্দা এবং তার পিতা মৃত পিরো মুনশি। তৃতীয় আসামি মোঃ শহীদুল্লাহ (৬০), যিনি মাধবপুর এলাকার বাসিন্দা এবং তার পিতা আলিমুদ্দিন। এছাড়াও অভিযানের তালিকায় আরও একজন আসামি তানজিদ খান (২২) রয়েছেন, যিনি দক্ষিণ পানিশাইল এলাকার বাসিন্দা এবং তার পিতা মোহাম্মদ নাসির উদ্দিন।
কাশিমপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গত দুই দিন ধরে এলাকায় তৎপরতা চালানো হচ্ছিল। অভিযানের মূল লক্ষ্য ছিল অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে উল্লিখিত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাদের আদালতে প্রেরণের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন যে এর মাধ্যমে এলাকায় অপরাধের মাত্রা কমবে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন।
এই অভিযানের মাধ্যমে পুলিশের সক্রিয় তৎপরতা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 

























