ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৩ বছর ধরে ভিক্ষুকদের ভাত খাওয়ায় “মানবসেবা সংগঠন”

  • ধামইরহাট (নওগাঁ)
  • আপডেট সময় ০৫:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ৩ বছর ধরে ভিক্ষুকদের গরু-খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়ান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে অদ্যাবধি প্রতি মাসের শেষ শুক্রবারে এই আয়োজনে শতাধিক ভিক্ষুকদের আপ্যায়ন করানো হয়, গরু ও খাসি জবাই করে কখনো, পোলাও মাংস, কখনো গোস্ত ভাত খাওয়ানো হয় তাদেরকে। তিন বছরের অধিক সময় ধরে এ সেবা দিয়ে যাচ্ছেন বৃক্ষরোপণে দেশসেরা পুরস্কার পাওয়া সামাজিক সংগঠন মানবসেবার কর্ণধার রাসেল মাহমুদ। এই কর্মযজ্ঞের বিষয়ে অবগত হয়ে সৌদি থেকে আসা দুম্বার মাংসের কিছু অংশ মানবসেবাকে প্রদান করেন ধামইর হাটের উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সেই দুম্বার মাংস দিয়ে ভিক্ষুকদের নিজ হাতে খাওয়ান ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদেয় শীতবস্ত্রও উপস্থিত ভিক্ষুকদের মাঝে বিতরণ করেন তিনি। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, মানবসেবার সকল সদস্যদের স্বেচ্ছায় প্রদত্ত অর্থায়নে আমাদের সামাজিক এই সংগঠন, শুধু ভিক্ষুকদের খাওয়ানোতেই আমাদের কার্যক্রম সীমাবদ্ধ নেই, আমরা ভিক্ষুক পুনর্বাসনেও একাধিক ভিক্ষুককে ছাগল প্রদান করেছি, আবার কোন ভিক্ষুককে দোকান তৈরি করে মালামাল ক্রয় করেও দেওয়া হয়েছে, যিনি এখন ধামইরহাট বাজার বণিক সমিতির একজন গর্বিত সদস্য, ৩১ জানুয়ারি শুক্রবারও আমাদের ৩৭তম মাসের খাবারেও ছিল গোস্ত ভাত, আগামীতে সমাজের অসহায় প্রবীণদের জন্য বয়স্ক নিবাস তৈরিরও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’ ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সকলেরই নিজ নিজ অবস্থান থেকে সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত লোকদের পুনর্বাসনে ভূমিকা রাখা উচিত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

৩ বছর ধরে ভিক্ষুকদের ভাত খাওয়ায় “মানবসেবা সংগঠন”

আপডেট সময় ০৫:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫