ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরনের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গনমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, গনঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের বিভিন্ন উপজেলা শাখার সহকর্মীবৃন্দ।
জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম পটুয়াখালীর সভাপতি কাজল বরণ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহআলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাতুল কবির ও পটুয়াখালীর
প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং গলাচিপা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা আগামী ৩ দিনের মধ্যে হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সকল সংবাদ বর্জন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানব বন্ধন শেষে জেলাপ্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মিরন ঢাকা থেকে কুয়াকাটা ফিলিং স্টেশনের সামনে এসে পৌছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৩:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫