ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বান্দরবানের লামায় বিনামূল্যে চোখের চিকিৎসা দিলো চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন

পার্বত্য লামায় “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি এবং খুলশী ক্লাবের আয়োজনে সম্পুর্ন বিনামূল্যে দিনব্যাপী চক্ষুরোগীদের সেবা দেন। ৮ ফেব্রুয়ারি ২৫ ইং সকাল ৯টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত লামা উপজেলা রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোখে নানান রোগে আক্রান্ত মানুষকে চোখ পরীক্ষা, চশমা, ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এছাড়া চোখের অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৭০ জন নারী পুরুষ মনোনীত করা হয়।
চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল কর্তৃক সমাজে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করে চলছেন। এই ধারাবাহিকতায় পার্বত্য লামা আলীকদমের দুর্গম গ্রামে লায়ন্সের এই মহতি সেবা অব্যাহত আছে। চোখের ব্যায় বহুল চিকিৎসা দেয়া ছাড়াও হতদরিদ্র মানুষদেরকে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন ধরনের সহযোগিতা
করছেন এই সংগঠনটি। চট্টগ্রামের মেহেদী বাগের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, লায়ন্স সাইফুদ্দিন জালালির সার্বিক অনুপ্রেরণায় পাহাড়ি জনপদ লামা-আলীকদমের গরিব জনগোষ্ঠী বিগত কয়েক বছর ধরে এই সেবা পাচ্ছেন। লামা-আলীকদমে এর সার্বিক ব্যাবস্থাপনা করে আসছেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ লামা উপজেলা শাখা। চিকিৎসা কার্যক্রমে ছিলেন, লায়ন্স ইন্টার ন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা, লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টার প্রেসিডেন্ট লিও আব্দুল্লাহ আল মামুন, ডা: আব্দুর রহমান, রেজাউল করিম সিকদার, অন্তু চক্রবর্তী, জসিম উদ্দিন, মোঃ আবছার ও জাহাঙ্গীর। এই কার্যক্রমে রুপসিপাড়াসহ লামা উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি বাঙালি প্রায় ৩০০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। নারী পুরুষ মিলিয়ে ৭০ জনকে অপারেশনের জন্য মনোনীত করা হয়। মুূল উদ্যােক্তা ও সমন্বয়ক হিসেবে ছিলেন পাবলিক ডোনার সদস্য লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মোঃ কামরুজ্জামান। এসময় রুপসীপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম সেবা কর্যক্রম তদারকি করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বান্দরবানের লামায় বিনামূল্যে চোখের চিকিৎসা দিলো চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন

আপডেট সময় ০১:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫