ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রামেও ভাঙা হলো বঙ্গবন্ধুর একাধিক ম্যুরাল

সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা শহরেরও বিভিন্ন স্থানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই ভাঙচুর কার্যক্রম চালায়।এ সময়ে কুড়িগ্রাম জেলা শহরের জেলা পরিষদ কার্যালয়, উপজেলা পরিষদ কার্যালয়, ডায়াবেটিক হাসপাতাল ও ত্রিমোহনী এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। আরও কয়েকটা উপজেলায় ভাং্গচুর করে।ভাঙচুরের সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, আপামর জনতার চাওয়া বাস্তবায়ন হয়েছে। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন। আমরা কুড়িগ্রামের প্রত্যেকটি জায়গায় মুজিববাদের কবর দেবো।সমন্বয়ক হাসান জিহাদি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে বার্তা দিতে চাই যে, তারা যেন আ. লীগের মতো করে স্বৈরাচারী আচরণ না করে। তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কুড়িগ্রামেও ভাঙা হলো বঙ্গবন্ধুর একাধিক ম্যুরাল

আপডেট সময় ১১:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫