ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে ছাত্রদের লক্ষ্য করে গুলি গতকালের হামলায় গ্রেপ্তার ১৬

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নয়ন দেওয়ান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান। তিনি আরো বলেন, ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

গাজীপুরে ছাত্রদের লক্ষ্য করে গুলি গতকালের হামলায় গ্রেপ্তার ১৬

আপডেট সময় ০৭:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫