জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তলী বানিয়াহারী ইউনিয়ন শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠান আজ বাদ যুহর ঝিমটি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহীম। শাখা সেক্রেটারি মাওলানা ইমদাদুল হক সাদীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। শপথবাক্য পাঠকরান উপজেলা জমিয়তের আহবায়ক কমিটির সমন্বয়কারী মাওলানা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা মাসুম আহমদ, যুগ্মসদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবুল হাসান ফয়সাল, যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ হাবিবী।
সংবাদ শিরোনাম ::
মোহনগঞ্জ উপজেলার ২ নং ইউপি জমিয়তের শপথ অনুষ্ঠান সম্পন্ন
-
মোঃ আরিফুল ইসলাম মুরাদ - আপডেট সময় ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৬২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























