ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বোরহানউদ্দিনে মেয়র রফিকের বাড়িতে বিক্ষুদ্ধ জনতার আগুন

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯৮ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে পৌর ২নং ওয়ার্ডে মেয়র রফিকের বাড়িতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

স্থানীয় বাসিন্দারা বলেন, মেয়র রফিক আওয়ামীলীগ এর বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ এর ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই হওয়ার সুবাধে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকভাবে প্রভাব খাঁটিয়ে পুরো উপজেলায় একক ক্ষমতার বলয় তৈরী করে মানুষকে নির্যাতন করেন। রফিক বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র দায়িত্ব পালনের সময় তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুল এর প্রভাবে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেন।

তার প্রতি আওয়ামীলীগ দলীয় অনেক নেতা-কর্মীরাও অতিষ্ঠ ছিলেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা। তবে বাড়িতে কেউ ছিলেন না।

পৌর ২নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ নেতা ও ভোলা ১ আসনের এমপি তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের সংসদ আলী আজম মুকুলের ঘনিষ্ঠ আত্নীয় হওয়ায় মেয়র রফিক ব্যাপক প্রভাব খাটাতেন বলে অভিযোগ বাসিন্দাদের। এছাড়াও আরো বলেন আওয়ামী লীগের মধ্যে কিছু বিদ্রোহী আছেন যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় দল থেকে কোন ধরনের সুযোগ সুবিধা পাননি, বরং তাদেরকে কোল ঠাসা করে রেখছেন। তারাই ছাত্র – জনতার ব্যানারে ডুকে এমন অগ্নিসংযোগ করতে পারেন।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভাঙচুর ও আগুনের বিষয়ে কেউ তাদেরকে জানায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বোরহানউদ্দিনে মেয়র রফিকের বাড়িতে বিক্ষুদ্ধ জনতার আগুন

আপডেট সময় ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫