ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সৎ পিতামাতার অমানবিক নির্যাতনের শিকারে ১৬ মাসের শিশুর মৃত্যু

  • শাকিল হোসেন 
  • আপডেট সময় ১১:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আপন মা ও সৎ বাবার অমানবিক নির্যাতনের শিকার হয়ে ১৬ মাস বয়সী শিশু আরিফার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জাজিরার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে শিশুটিকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। শারীরিক নির্যাতনের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত শিশু আরিফা (১৬ মাস) তার মা চাঁদনী আক্তার ও সৎ বাবা খোরশেদের সাথে এক মাস আগে থেকে স্থানীয় ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া ঘরে বসবাস করতো। নিহত শিশুটির মা চাঁদনী আগের স্বামীকে রেখে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন। স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, “শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।” গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়, এতে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। এরপর গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিশুটি নিথর হয়ে যায়। প্রতিবেশীরা জানান, শিশুটির কান্নার শব্দ প্রায়ই শোনা যেত। তারা একাধিকবার জানতে চাইলে মা চাঁদনী বিষয়টিকে শাসনের নামে এড়িয়ে যেতেন। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।  জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, ‘আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে আটক করেছি। তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সৎ পিতামাতার অমানবিক নির্যাতনের শিকারে ১৬ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫