ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পটুয়াখালীতে ভেঙ্গে ফেলা হয়েছে চারটি ম্যুরাল

  • মোঃ মামুন হোসাইন
  • আপডেট সময় ০৯:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা পরিষদ চত্বর ও পটুয়াখালী র‍্যাব ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় শেখ রাসেল শিশু পার্কের সামনে থাকা শেখ রাসেলের ম্যুরালটিও গুঁড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন। এসময় ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছাত্ররা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।

ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া সমন্বয়ক সজিবুল ইসলাম সালমান। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানের মুজিব ম্যুরালের কবর রচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত চারটি ভাঙ্গা হয়েছে।

শেখ হাসিনা দেশব্যাপী যে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছে, আমরা তা নিশ্চিহ্ন করতে এখানে ছাত্ররা একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত বৈষম্য দূর হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পটুয়াখালীতে ভেঙ্গে ফেলা হয়েছে চারটি ম্যুরাল

আপডেট সময় ০৯:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫