ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুমিল্লা আদালত চত্বরের শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালত চত্বরে বিপুলসংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিল।

এর আগে, বৃহস্পতিবার রাতে সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের বাড়ি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আবু রায়হান তার ফেসবুক পোস্টে আদালত চত্বরের ম্যুরাল ভাঙার ঘোষণা দেন।

ম্যুরাল ভাঙা শেষে মো. আবু রায়হান সাংবাদিকদের বলেন, এই কুমিল্লায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন রাখা হবে না। যেখানেই তাদের চিহ্ন পাওয়া যাবে, তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

তিনি আওয়ামী আইনজীবীদের উদ্দেশে বলেন, এই আদালতে বার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবীরা আদালতে প্রবেশের পাঁয়তারা করছে।

যারা আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের হুঁশিয়ার করে বলছি, আপনারা সাবধান হয়ে যান, আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করলে আপনাদেরও একই পরিণতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, যুগ্ম আহ্বায়ক মো. তারেক মাহমুদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুমিল্লা আদালত চত্বরের শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

আপডেট সময় ০৯:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫