ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জামালপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে ছাত্রশিবিরের প্রায় সহস্রাধিক কর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র ছয়জন নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ তা লক্ষ লক্ষ ছাত্রের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠন আদর্শিক শিক্ষার্থী গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে।

তিনি আরও বলেন,শিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার অধিকার, নৈতিকতার বিকাশ এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ দীর্ঘ পথচলায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতিমধ্যে আমাদের ১৩৪ জন ভাই শহীদ হয়েছেন, যাঁদের মধ্যে জামালপুরেরও দুইজন রয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা সত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছে। বারবার নির্যাতনের শিকার হয়েও আমরা আদর্শচ্যুত হইনি। ইতিহাস সাক্ষী, শিবিরের ওপর যতই দমন-পীড়ন আসুক, আমরা সত্যের পক্ষে দাঁড়াতে কখনো পিছপা হইনি এবং ভবিষ্যতেও হব না।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার অধিকার, নৈতিক অবক্ষয় রোধ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দায়িত্ব হচ্ছে সৎ, আদর্শবান এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, যারা আগামী দিনে সমাজ পরিবর্তনের অগ্রদূত হবে।

র‍্যালি শেষে আরও বক্তব্য রাখেন সদ্য বিদায়ী জেলা সভাপতি আহমাদ সালমান,সামাউন সরকার, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি শামসুদ্দিন সোলাইমান এবং জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা ছাত্রশিবিরের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের আদর্শিক জীবন গঠনের জন্য সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জামালপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫