ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বেরোবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে আনোয়ার ও ইমন

  • বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. ইমন আলী।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সাংবাদিক সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. ইলিয়াছ প্রামানিক। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো. আলী হাসান এবং সাংবাদিক সমিতির সাবেক সদস্য মো. মাহফুজুল ইসলাম বকুল।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা:

সহসভাপতি: মো. আবু সাঈদ (দৈনিক সংবাদ)

যুগ্ম সম্পাদক: মো. কামরুজ্জামান পুলক (দৈনিক জনগণ্ঠ)

দপ্তর ও প্রচার সম্পাদক: মো. আবুল খায়ের জায়ীদ (দৈনিক কালের কণ্ঠ ও যুগের আলো)

কোষাধ্যক্ষ: আল আমিন সাদিক ছায়েম (ক্যাম্পাস বাংলা অনলাইন পোর্টাল)

কার্যকরী সদস্য: মো. সাজ্জাদুর রহমান (দৈনিক সমকাল), মো. আজিজুর রহমান (এডুকেশন টাইমস), মো. শরীফুল ইসলাম (বাংলাভিশন ক্যাম্পাস প্রতিনিধি)

নবনির্বাচিতদের প্রতিক্রিয়া

সাধারণ সম্পাদক মো. ইমন আলী বলেন, “যাঁরা নির্বাচিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা মুক্ত চিন্তা ও লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছি এবং এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।”

সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, “আমাকে সভাপতি নির্বাচিত করায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকতা একটি নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল পেশা, যেখানে অন্যায়-অসংগতির বিরুদ্ধে কলম চালাতে হয়। তথ্যই শক্তি—এই বিশ্বাসে আমরা সাংবাদিকতার নীতি মেনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরতে কাজ করব।”

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তথ্য সমন্বয় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বেরোবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে আনোয়ার ও ইমন

আপডেট সময় ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫