৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটসের কয়রা উপজেলা শাখার আয়োজনে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরুল আমিন নাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা স্কাউটসের প্রতিনিধি আব্দুল্লাহ হাওলাদার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, প্রধান শিক্ষক আমির আলী গাইন, প্রধান শিক্ষক সহিদ সরোয়ার, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন, সাবেক কমিশনার অবঃ প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মোস্তফা, অধ্যক্ষ এস এম আবু বকর সিদ্দিকী, মাওলানা শাহাবাজ হোসেন, সাবেক উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাবেক সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, দীপক মিস্ত্রী, আব্দুল হালিম, লক্ষী রাণী রায়, রনজিৎ সরকার প্রমুখ।
সভায় বিগত বছরের আয়-ব্যায়ের অডিট পেশ করেন, বিদায়ী সম্পাদক উড ব্যাজার মোঃ হুমায়ুন কবির।
আরো উপস্থিত ছিলেন, কয়রা উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ইউনিট লিডারগণ, সহকারী শিক্ষক গণ ও সাংবাদিকবৃন্দ।
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

























