ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

  • মোঃ মাহফুজ আনোয়ার
  • আপডেট সময় ০১:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০৩ বার পড়া হয়েছে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত ১টার দিকে একদল ছাত্র-জনতা মুন্সেফবাড়ি এলাকায় মিছিল নিয়ে জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে বাড়িটিতে ভাঙচুর চালানো হয় এবং পেট্রোল ঢেলে কয়েকটি কক্ষে ও ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাহারের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেই সময় থেকে বাড়িটিতে কেউ বসবাস করছেন না। এদিকে, রাত সাড়ে ১২টার দিকে নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন। এরপর তারা নগরীতে বিক্ষোভ মিছিল করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা দেশে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি দেশ থেকে পালানোর পর থেকে ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের পর বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, বাহার বছরের পর বছর ধরে কুমিল্লার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

আপডেট সময় ০১:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫