ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বেরোবিতে শেখ পরিবারের নামাঙ্কিত হল ও ম্যুরালের নামফলক ভাঙলেন শিক্ষার্থীরা

  • বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৪১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৭২ বার পড়া হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা দুটি হল এবং একটি ম্যুরালের নামফলক ভেঙে ফেলেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ এবং বঙ্গবন্ধু ম্যুরালের নাম পরিবর্তন করে ‘মুক্ত মঞ্চ’ ঘোষণা করেন তারা।

অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলা হয়, তবে এখনো এর নতুন নাম ঘোষণা করা হয়নি।

এ সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, “আমরা বেরোবিতে শেখ পরিবারের কোনো চিহ্ন রাখবো না। শুধু এখানেই নয়, রংপুরের কোথাও যেন তাদের কোনো স্মৃতিচিহ্ন না থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এবং তারা শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বেরোবিতে শেখ পরিবারের নামাঙ্কিত হল ও ম্যুরালের নামফলক ভাঙলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৪১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫