ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্কুল শিক্ষার্থীদের মাঝে জাবি শিবিরের শিক্ষা-সামগ্রী বিতরণ

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় সমাজবিজ্ঞান ভবনের সামনে শাখা শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা সামগ্রী তুলে দেন।

এসময় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্যাপ্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জাবি ছাত্রশিবির। আমরা বিশ্বাস করি শিশুদের পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রেরণা অনেক গুরুত্ব বহন করে, অগ্রসর হতে সাহায্য করে। এই অনুপ্রেরণা অব্যাহত থাকলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

প্রসঙ্গত, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। তার একদিন পর ৭ ফেব্রুয়ারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্কুল শিক্ষার্থীদের মাঝে জাবি শিবিরের শিক্ষা-সামগ্রী বিতরণ

আপডেট সময় ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫