ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বিশ্বকাপে যে কারণে বড় হচ্ছে ‘ইনজুরি টাইম’

ফুটবল ম্যাচে নির্ধারিত সময় বেঁধে দেওয়া থাকে ৯০ মিনিট। তবে বিভিন্ন কারণে নষ্ট হওয়া সময়ের জন্য রেফারি কিছুটা অতিরিক্ত সময় বা ইনজুরি টাইম যোগ করে থাকেন। যদিও সেই অতিরিক্ত সময়টা কখনো ৫-৭ মিনিটের বেশি দেখা যায় না। তবে এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে ভিন্নতা। ইনজুরি টাইমের দৈর্ঘ্য কখনো সখনো পেরিয়ে যাচ্ছে ২০-২৫ মিনিটও। তাই প্রশ্ন উঠছে, কেন এবারের বিশ্বকাপে এত বড় হচ্ছে ইনজুরি টাইম?

বিশ্বকাপে ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি) এর সংযুক্তি ছিল আগের আসর থেকেই। রেফারি মাঠের সাইডলাইনে যান, সেখানে রিপ্লে দেখেন ও ভিএআরের সিদ্ধান্ত জানতে পারেন। সবমিলিয়ে ৩-৫ মিনিট সময় তখন খরচ হচ্ছে পুরো প্রক্রিয়ায়। এখানেই শেষ নয়। খেলোয়াড়রা থ্রো ইন, গোল কিক নিতে সময় নেন, সময় নষ্ট হয় গোলের পর উদযাপনের সময়ও। সেই সব সময়ই এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে ইনজুরি সময়ের মোড়কে।

এছাড়াও সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত আট মিনিট যোগ করা হয়। এই সময় নেদারল্যান্ডস দ্বিতীয় গোলটি করে। আরেক ম্যাচে যুক্তরাষ্ট্র ও ওয়েলসের ম্যাচটি চলে অতিরিক্ত ৯ মিনিট চলে।

ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা অতিরিক্ত সময় নিয়ে ইএসপিএনকে বলেন, ‘আমরা সবাইকে আগেই বলেছি, ম্যাচের অতিরিক্ত সময় দেখে যেন কেউ অবাক না হয়। ইলেকট্রনিক বোর্ডে ছয়, সাত বা আট মিনিট বা এর থেকেইও বেশি সময় দেখা যেতে পারে। আপনি যদি আরও সময় চান, আমরা সেটাও দিতে আমরা প্রস্তুত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বিশ্বকাপে যে কারণে বড় হচ্ছে ‘ইনজুরি টাইম’

আপডেট সময় ০৮:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২