ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বোরহানউদ্দিনে শীতার্ত অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দিন রাত উপেক্ষা করে শীতের কষ্ট লাঘবে দিনমজুর, হতদরিদ্র ও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৫ টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়ন ১ নং ওয়ার্ড দরগারহাট নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা সহ স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এর আগে পুরো জানুয়ারী জুড়েও দিনে রাতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানায় ও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে রিকশা চালক ইব্রাহীম বলেন, কয়েকদিন ধরে শীতে অনেক কষ্ট করতেছি। সামর্থ্য না থাকায় শীতের কম্বল কিনতে পারিনি। ঘরের সামনে লোকজনের শব্দ পেয়ে দরজা খুলে দেখি আমাদের ইউএনও স্যার কম্বল নিয়ে হাজির হয়েছেন। এই কম্বল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। শীতে আমাদেরকে আর কষ্ট করতে হবে না।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান জানান, জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনায় তিনি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে দিনে রাতে ঘুরে ঘুরে ১০৯৪ জনকে শীতবস্ত্র কম্বল প্রদান করেছেন। শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। শীতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম ও মানবিক কাজ অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বোরহানউদ্দিনে শীতার্ত অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫