ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

জামালপুরের বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় ব্যবসায়ী রাসেল মাহমুদ,
উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও অভিভাবক মনিরুজ্জামান লিমন, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম স্বপন সহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার আলোচনা সভায় প্রধান অতিথি মো. মাসুদ রানা এসময় উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম ও ক্যাম্পাস দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন
প্রধান অতিথির বক্তব্যে
ইউএনও মো. মাসুদ রানা বলেন, পাঠ্যবইয়ের বাইরেও সহপাঠ হিসেবে খেলাধুলা করতে হবে। বর্তমানে অনেক শিশু মোবাইলে আসক্ত। তাদের এই আসক্ত থেকে বের করতে হলে অবশ্যই খেলাধুলায় যুক্ত হতে হবে। শিশুরা যেন বিপথগামী না হয় সেদিকে অভিভাবকদের মনযোগী হতে হবে। মান সম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক-অভিভাবকদের গুরুত্ব অপরিসীম।

এফ এইচ ইমরুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় ০৬:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫