জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনা হকদার, এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না। এজন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশ ও বিরোধী এবং ৫ আগষ্টের চেতনা বিরোধী একটি তৎপরতা হিসেবে এ জাতি গ্রহণ করবে। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠ করার জন্য গুণগত পরিবর্তন আনার কতিপয় সংস্কারের প্রয়োজন। তবে ন্যায়সঙ্গত যতটুকু সময় প্রয়োজন এর মধ্যেই একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে। তিনি আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাছুম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মু. আবদুস সাত্তারসহ অন্যরা।
সংবাদ শিরোনাম ::
অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না- নায়েবে আমির ডা. আব্দুল্লাহ তাহের
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৬৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























