ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পটুয়াখালী জেলা রোভারের কাউন্সিলে পবিপ্রবি’র অধ্যাপক ড. জিল্লুর সহ-সভাপতি ও ড. আমিনুল সম্পাদক নির্বাচিত

  • এম. রহমান ।
  • আপডেট সময় ১২:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্কাউট, পটুয়াখালী জেলার রোভারের ৩৬ তম বার্ষিক ও ১৫ তম ত্রৈ-বার্ষিক বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রয়ারী (মঙ্গলবার) পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ও শিক্ষা প্রতিষ্ঠানের  সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। কাউন্সিল অধিবেশনে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, সিনিয়র-সহসভাপতি নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার স্কাউটার ড. মো: আমিনুল ইসলাম টিটো।
সম্পাদক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পবিপ্রবি’র উপরেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ। স্কাউটিং সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি, এবং সম্পাদক হিসেবে আমি সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব”। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পবিপ্রবি’র অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, বাংলাদেশ স্কাউট, পটুয়াখালী জেলার রোভারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি কৃতজ্ঞ সকল সদস্যদের প্রতি, যারা আমাকে বিশ্বাস করে এই পদে নির্বাচিত করেছেন। ভবিষ্যতে স্কাউট আন্দোলনকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতায় আমরা একসঙ্গে স্কাউটিংয়ের মূল্যবোধ আরও ছড়িয়ে দিতে পারব।”
উল্লেখ্য, প্রথম ধাপে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বে নির্বাহি কমিটির প্রথম সভায় সহকারী কমিশনার ও অন্যান্য পদসহ আরো ১৪ জন সদস্য নির্বাচন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পটুয়াখালী জেলা রোভারের কাউন্সিলে পবিপ্রবি’র অধ্যাপক ড. জিল্লুর সহ-সভাপতি ও ড. আমিনুল সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ১২:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫