ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দীর্ঘ আন্দোলন ও গণঅনশনের পর জাবিতে পোষ্যকোটা বাতিল

  • রাশেদুল ইসলাম
  • আপডেট সময় ১১:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের পোষ্যকোটাবিরোধী আন্দোলন ও গত কয়েকদিনের গণঅনশনের পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার(৫ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরী সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় সকল ধরণের পোষ্যকোটা বাতিল ঘোষনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান।

শেষপর্যন্ত যথাযথ রীতি অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলন করায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান বলেন, গত এক সপ্তাহ যাবত শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে আবেদন ও আন্দোলন করে আসছিলো , তারই প্রেক্ষিতে যেহেতু বিষয়টির সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের স্বার্থ জড়িত তাদের সাথে আমাদের আলোচনা করতে হয়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নেতৃবৃন্দ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত সুবিবেচনার সহিত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ওপর দায়িত্ব অর্পণ করে। প্রশাসনের এ সকল বক্তব্যগুলো আমরা সর্বস্তর থেকে কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভায় নিয়ে যায় এবং উক্ত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পোষ্যকোটায় ভর্তি বাতিল করা হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পরেও পোষ্যকোটা বাতিল না হওয়াই গত রবিবার ও সোমবার (২,৩ ফেব্রুয়ারী) গণঅনশন পালন করে শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দীর্ঘ আন্দোলন ও গণঅনশনের পর জাবিতে পোষ্যকোটা বাতিল

আপডেট সময় ১১:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫