ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিষাক্ত ও মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর ও কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বিডিআর বাজার থেকে গতকাল সোমবার (ফেব্রুয়ারী) দিবাগত আনুমানিক রাত ২ টায় ২টি মৃত গরুর বিষাক্ত মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমান ও মাংস জব্দ করে আগুনে বিনষ্ট করেছে ভ্রম্যমান আদালত।

জানা যায় ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম ও পাটগ্রাম থানার পুলিশ কে নিয়ে পরিচালিত ওই ভ্রম্যমান আদালত প্রথমে জোংড়ার আলাউদ্দিন নগর ইসলাম নগরের কসাই জুয়েল হোসেন( ৩৫) কে আটক করে পাটগ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তারই দেয়া তথ্যের ভিত্তিতে কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বিডিআর বাজারে মোক্তার কসাইয়ের দোকানের ফ্রিজ থেকে মৃত ২টি গরুর বিষাক্ত মাংস উদ্ধার করে আগুনে বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয় এবং মোক্তার কে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান দৈনিক আমাদের মাতৃভূমি কে জানান কৃষি জমিতে প্রয়োগ করা কীটনাশকযুক্ত ফসল খেয়ে মৃত গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে অভিযান চালিয়ে মাংস বিনষ্ট ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম জানান ওই মাংস গুলো মৃত গরুর বিষাক্ত ছিল। তিনি আরও বলেন নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতে প্রাণি সম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসণের এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বিষাক্ত ও মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট

আপডেট সময় ০৬:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫