ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

  • মিজানুর রহমান
  • আপডেট সময় ০৪:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে অবাধে এক্সেভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে। প্রতিদিন উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে একের পর এক ফসলী মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফসলী জমি রক্ষায় অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ ভাবে ফসলী মাঠে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানাসহ ভেকুর ব্যাটারী জব্দ করে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর গ্রামের কৃষি মাঠে ওই অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় কৃষি জমির মাটি কাটার দায়ে ওই ইউনিয়নের মাইজখার গ্রামের আব্দুল গণির ছেলে আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা ও একই গ্রামের শরাফত আলী মৈশানের ছেলে রফিকুল ইসলাম মৈশানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ভেকু মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছে। স্থানীয়রা তাদেরকে বাধা দিলেও প্রভাবশালীরা তাদের বাধা উপেক্ষা করে মাটি কাটা অব্যাহত রাখে। পরে খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন। এ সময় ভেকুর মালিক ও চালককে না পেয়ে ভেকুর ব্যাটারি ও মালামাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন- এই ভাবে কৃষি জমি থেকে অনুমতি ব্যতীত মাটি কাটার সুযোগ নেই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

আপডেট সময় ০৪:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫