ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ইবির প্রোক্টরের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনের সময় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ইইই বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর ড. শাহিনুজ্জামান এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বরাবর স্মারকলিপি প্রদান করে বিভাগের শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ‘প্রক্টরের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, শিক্ষা সন্ত্রাস, একসাথে চলেনা’, ‘দাবি মোদের একটাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘আমাদের আন্দোলন, চলছেই চলবে’, ‘শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় আমাদের বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপর হামরা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। যাতে পরবর্তীতে আর কেউ শিক্ষকদের উপর হামরা করার সাহস না পায়। আমরা কোনো হামলাকারীদের ক্যাম্পাসে দেখতে চাই না। একটি তুচ্ছ ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তার পরেও কিছু শিক্ষার্থী উস্কানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা অতিদ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বশীল যিনি তার উপর যখন হামলা হয় স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবৃদ্ধ হয়। তোমার ইতোমধ্যে জেনেছেন একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অতি দ্রুতই তোমাদের দাবির একটা সমাধান আসবে। তোমরা একটু ধৈর্যধারণ করো। তোমাদের দাবির সাথে আমরা একমত। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের উপর প্রশাসন অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নিবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে উপ উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার দৃষ্টিান্তমূলক বিচার হবে। যা বিশ্ববিদ্যালের ৪০ বছরও হয়নি এমন বিচার করবে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিচারের কিছুটা হেরফের মনে হলে প্রয়োজনে আমরা বিচার বিভাগীয় পর্যন্ত নিয়ে যাব।

প্রসঙ্গত, গত শনিবার রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এসময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকরা আহত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ইবির প্রোক্টরের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫