অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চাপে রয়েছে বর্তমান প্রশাসন। তবে সরকারের কিছু উপদেষ্টার আচরণ নিয়ে ইতোমধ্যেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উপদেষ্টাদের কিছু কর্মকান্ড বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পুরস্কারপ্রাপ্তদের দাঁড় করিয়ে সারা হয় পুরস্কারের ফটোসেশন পর্ব । এবার প্রবন্ধ/গদ্যে পুরস্কার পায় সলিমুল্লাহ খান। প্রখ্যাত এই দার্শনিক অন্য পুরস্কারপ্রাপ্তদের সাথে পেছনে দাঁড়ানো অবস্থায় ছিলেন। এ ঘটনাকে ‘অসম্মানজনক’ উল্লেখ করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকার কি সম্মান দেখাতে জানে না?
এছাড়া, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হেলিকপ্টার ভ্রমণ এবং লাল গালিচায় তিন উপদেষ্টার খাল খনন নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে। এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে পারে এবং জনসাধারণের কাছ থেকে সরকারকে আরও বিচ্ছিন্ন করে দিতে পারে।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত স্বচ্ছতা ও গণমুখী প্রশাসন নিশ্চিত করা। কিন্তু উপদেষ্টাদের কিছু কর্মকাণ্ড সেই নীতির সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে। যদি এই ধরনের আচরণ নিয়ন্ত্রণ না করা হয়, তবে সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে পড়তে পারে।
সংবাদ শিরোনাম ::
নতুন সরকারে উপদেষ্টাদের আচরণ নিয়ে বিতর্ক
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক : - আপডেট সময় ১২:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৮১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























