চট্টগ্রাম নগরীতে পূর্ব নাসিরাবাদ এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তাদের তিন মাসের বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা।এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সোমবার বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন দেওয়া হয়।এতে তারা আরও ক্ষুব্ধ হন। টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশে বেরিয়ে আসতে থাকে একসময় যানচলাচল বন্ধ হয়ে যায়। মাসুদ নামের এক শ্রমিকে জিজ্ঞেস করলে তিনি জানান: আমরা যতবারই বেতনের কথা বলি ততবার দিচ্ছে দিবেন বলে আমাদেরকে কাজ করাচ্ছে বারবার মালিকপক্ষের এই নানান অজুহাতে তৈ আমার সংসার চলবে না আমরা এখানে যারা গার্মেন্টস শ্রমিক সবারই সংসার আছে এটা আমাদের মালিকদের জানা উচিত আজকে আমরা রোডে নেমেছি কালকে অন্যরা নামবে। পারভিন নামের একজন শ্রমিককে জিজ্ঞেস করলে : আমরা পেটের দায়ে গার্মেন্টসের শ্রমিক হিসেবেই কাজ করে থাকি এই বেতন দিয়ে আমার বাচ্চাদের সংসারের স্কুলের খরচ চালাতে হয় তিন মাস ধরে বাসা ভাড়া দিতে পারতেছি না যার কারণে বাড়িওয়ালা বাসা থেকে বেরিয়ে যেতে বলতেছে কোথায় যাবো আমরা বেতন না পেলে রাস্তা থেকে আজকে বাসায় যাব না। গার্মেন্টস শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে উপস্থিত ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনে যোগ দেন ফ্রাংক এপারেলস লিমিটেড নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরা। এসময় অবরোধকারীরা বলেন, এক বছর ধরে বেতন দিতে ঘুরা ঘুরি করতে থাকে মালিকপক্ষ। বেতন দেওয়ার নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না। সিএমপির উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
সংবাদ শিরোনাম ::
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টেকনিক্যাল মোড় এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
-
মোঃ রাজু শেখ - আপডেট সময় ১২:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























