ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দুমকিতে শিক্ষাবিদ সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান। সিরাজ উদ্দিন আমাদের সমাজের শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন উপ – উপাচার্যঃ ড. হেমায়েত জাহান

পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি-এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে পদক প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি -এডিএস এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভুমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন। লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর জব্বার সিকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মালেক মিয়া, আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা আবু সালেহ, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম ও মোঃ ছিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি পবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, “আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)” কর্তৃক আয়োজিত মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পদকটি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে প্রতিষ্ঠিত হয়েছে, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ। মরহুম সিরাজ উদ্দিন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, যিনি । তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদক প্রদান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যা আমাদের নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সম্মাননা তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার ফল। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়। তোমাদের এই যাত্রা এখানেই থেমে থাকবে না; বরং এটি হবে ভবিষ্যতে আরও বড় সাফল্যের সূচনা। তোমরা তোমাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে এবং সমাজের অন্যান্যদের জন্য উদাহরণ স্থাপন করবে। তোমাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং তারা তোমাদের পথ অনুসরণ করে নিজেদের উন্নত করবে।

আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)-কে এই মহতী উদ্যোগের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাদের এই প্রচেষ্টা সমাজে শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রফেসর ড. হেমায়েত জাহান মরহুম সিরাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁর আদর্শ ও মূল্যবোধ সমাজের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন দুমকি দলিল লেখক কল্যান সমিতির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ দুলাল হাওলাদার, আবদুল মান্নান হাওলাদার, সোবাহান মল্লিক প্রমুখ।
মাওলানা মাসুম বিল্লাহ ও আবু হানিফ জয় এর সঞ্চালনায় বক্তৃতা করেন আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সিরাজুম মুনিরা, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক।

পরে প্রধান অতিথি আঠারগাছিয়া গ্রামের ২টি প্রাথমিক বিদ্যালয়, একটি নুরানী মাদ্রাসা ও আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার প্রতি শ্রেনিতে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদের সিরাজ উদ্দিন আহমেদ পদক ও সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন। মরহুম সিরাজ উদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে সভা শেষ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দুমকিতে শিক্ষাবিদ সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান। সিরাজ উদ্দিন আমাদের সমাজের শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন উপ – উপাচার্যঃ ড. হেমায়েত জাহান

আপডেট সময় ০৭:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫