ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সরস্বতী পূজা ঘিরে মাদারীপুরে তিন দিনের বর্ণিল আয়োজন

  • অপূর্ব দাস
  • আপডেট সময় ০৬:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

প্রায় দুইশ বছর ধরে উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতি বছরের মতো এবারও পূজা উপলক্ষে তিন দিনের নানা আয়োজন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। সোমবার সকালে মাদারীপুর পৌর শহরের ৬৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে পূজা-অর্চণা ও অঞ্জলিদানের মাধ্যমে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।বুধবার রাতে বিজয় মিছিলের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হবে বলে মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডল জানান।তিনি বলেন, সরস্বতী পূজায় শুধু মাদারীপুর নয় আশপাশের বিভিন্ন জেলায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মূলত সরস্বতী পূজা করে থাকে। প্রায় দুইশ বছর ধরে উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে সরস্বতী পূজা হয়ে আসছে। শুধু মণ্ডপেই নয়, অনেকে বাসা বাড়িতেও পূজা করে থাকেন।

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পূজা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

এদিকে সরস্বতী পূজা ঘিরে মাদারীপুর শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছেয়ে গেছে আধুনিক আলোকসজ্জায়। পাড়া-মহল্লা কিংবা শহরের অলি-গলি সবখানেই দৃষ্টি কাড়ছে আলো। একই চিত্র শহরের শতাধিক স্থায়ী ও অস্থায়ী মণ্ডপের ভেতরে-বাইরে।

বিদ্যার লাভের আসায় শিক্ষার্থীরেই বেশি ভিড় করছেন মণ্ডপে মণ্ডপে। আরাধনা করছেন বিদ্যার দেবীকে। পাশাপাশি মনমুগ্ধকর আলোকসজ্জা দেখতে বিভিন্ন ধর্মের শিশু ও কিশোরসহ নানা বয়সী মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে মণ্ডপগুলোতে।

প্রাণতোষ বলছিলেন, “সরস্বতী পূজায় বেশি মানুষ হয় বিজয় মিছিলের দিন। অনেক সময় তো মহাসড়কে মানুষের ঢলে যানজট সৃষ্টি হয়। তবে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতায় নির্বিঘ্নে যুগের পর যুগ উৎসমমুখর পরিবেশে এই সরস্বতী পূজা হয়ে আসছে।”

এদিকে পূজায় দর্শনার্থীর কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলছিলেন, “সরস্বতী পূজা ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের প্রতিটি মণ্ডপে থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করছে। মণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সরস্বতী পূজা ঘিরে মাদারীপুরে তিন দিনের বর্ণিল আয়োজন

আপডেট সময় ০৬:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫