জয়পুরহাটে নিখোঁজের পাঁচদিন পর মাহমুদুল হাসান পিপাস(২৮)নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পিপাস জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তারা জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার(২ফেব্রুয়ারি)দুপুর ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ধারকি সূতীঘাট এলাকার বাঁশ ঝাড় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ধারকি গ্রামের জোসনা বেগম নামের এক নারী ওই বাঁশ ঝাড়ে পাতা নিতে গেলে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তখন চিৎকার দিলে অন্যরা এসে পুলিশকে সংবাদ দেয়। পিপাসের খালাতো ভাই শুভ দি বগুড়া টাইমস , গত শুক্রবারে তার বিয়ের কথা ছিলো, কিন্তু বুধবার থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরে আক্কেলপুর থানায় জিডি করা হয়। আজ দুপুরে মৃতদেহ পাওয়ার খবরে এসে দেখি সেটি পিপাসের। এ বিষয় নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার এসআই মাসুদ হোসেন দি বগুড়া টাইমস বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যা, নাকি তা জানা যাবে।
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে নিখোঁজের পাঁচ দিনপর মিলল বাঁশঝাড়ে পিপাসের ঝুলন্ত মৃতদেহ
-
মোঃ মাফিজুল ইসলাম - আপডেট সময় ১২:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























